• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই নিয়ামতপুরের ৮ ইউনিয়নে ভোট

Reporter Name / ৬৪৯ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

তোফাজ্জল হোসেন ঃ নওগাঁর নিয়ামতপুরের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে আজ তুলে দেওয়া হবে।
আজ রবিবার (৩০ জানুয়ারী) সকাল থেকেই নির্বাচনী মালামাল গ্রহণ করে সংশ্লিষ্টরা যার-যার গন্তব্যে পৌঁছে যাবেন। নির্বাচন ঘিরে রবিবার উপজেলা চত্বর এলাকায় বিরাজ করছিল অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ।
উপজেলার ৩টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৯০টি ভোট কেন্দ্রে এবং ৫শ ৮৬টি বুথের জন্য নির্বাচনী যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে।
পাশাপাশি নির্বাচনী কাজে দায়িত্ব পালন করতে প্রস্তুত আনসার, পুলিশ ও মহিলা আনসারদের পদচারণায় মুখরিত উপজেলা চত্বর।
নিয়োগপ্রাপ্ত ৩ জন রিটার্নিং অফিসার নির্বাচনী কাজে রবিবার সারা দিন ব্যস্ত সময় কাটিয়েছেন। এদিকে র‌্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স, পুলিশের বিশেষ টিম টহল দিয়ে নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছেন। চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত মোবিং করবে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে।
গত নির্বাচনী আইন-শৃঙ্খলা এবং আচরণবিধি বিষয়ক এক বিশেষ সভায় এ তথ্য জানান উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান। তিনি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারী এবং নির্বাচনে যেকোনো ধরনের প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথাসময়ে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫শ ৮৬টি। মোট ভোটার ১ লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭, এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬শ ৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২শ ৪৪।
হাজিনগর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ৯ এবং বুথের সংখ্যা ৬৫, মোট ভোটার ২২ হাজার ১শ ৯১ এর মধ্যে পুরুষ ১১ হাজার ১শ ৫৪ এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৭। চন্দননগর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১১ এবং বুথের সংখ্যা ৬৫, মোট ভোটার ২১ হাজার ২শ ১১, এর মধ্যে পরুষ ভোটার ১০ হাজার ৫শ ৫৭ এবং মহিলা ভোটার ১০ হাজার ৬শ ৫৪। ভাবিচা ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১৩ এবং বুথের সংখ্যা ৮১, মোট ভোটার ২৬ হাজার ৭শ ৭৭, এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ ৩৪ এবং মহিলা ভোটার ১৩ হাজার ৬শ ৪৩। নিয়ামতপুর সদর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১০ এবং বুথের সংখ্যা ৬৫, মোট ভোটার ২১ হাজার ৬শ ২০ এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪শ ৫৮ এবং মহিলা ভোটার ১১ হাজার ১শ ৬২। রসুলপুর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১৩ এবং বুথের সংখ্যা ৮১, মোট ভোটার ২৮ হাজার ৩শ ৯৭, এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ১৩ এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮৪। পাড়ইল ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১০ এবং বুথের সংখ্যা ৭৩, মোট ভোটার ২৫ হাজার ১৩, এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১শ ৪১ এবং মহিলা ভোটার ১২ হাজার ৮শ ৭২। শ্রীমন্তপুর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১২ এবং বুথের সংখ্যা ৭৩, মোট ভোটার ২৪ হাজার ৮শ ২, এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১শ ৩২ এবং মহিলা ভোটার ১২ হাজার ৬শ ৭০। বাহাদুরপুর ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১২ এবং বুথের সংখ্যা ৮৩, মোট ভোটার ২৭ হাজার ৮শ ৩৬, এ মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭শ ১৪ এবং মহিলা ভোটার ১৪ হাজার ১শ ২২। নিয়ামতপুরের ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৩ জন ও সাধারণ সদস্য পদে ৩শ ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca