• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

জারিফ হোসেন, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক—বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, টোলঘর, শান্তিমোড় হয়ে বড় ইন্দারা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

উক্ত শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল আরোহী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমির মাওলানা আবু জার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলার জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category