• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মুজিব শতবর্ষে সাইকেল র‍্যালি উপলক্ষে রহনপুরে পূনর্ভবা স্কাউট গ্রুপের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের
গোমস্তাপুর উপজেলার রহনপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সাইকেল র‍্যালি আয়োজন করছে রহনপুর
পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। মঙ্গলবার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কাউট লিডার শাকিব আশরাফ
সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান, সম্পাদক ইয়াহিয়া
খান রুবেল, স্কাউটস ইসাহাক ইসলাম ও মাহবুব আলম রাকিব। সংবাদ সম্মেলনে জানানো হয়
আগামী ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বর থেকে ৭৫জন স্কাউটের সমন্বয়ে
সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে। স্কাউটরা র‍্যালি নিয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে ৭টি স্থানে জন সাধারনের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় সংসদ সদস্য
জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা নির্বাহী অফিসার
মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ, জেলা স্কাউটসের সম্পাদক
গোলাম রশিদ, উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান বাবু, স্কাউটস কমিশনার আব্দুল
মজিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category