• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Reporter Name / ৩২০ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয় পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ দিবস দিবসের প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াহাব। দিবসটিতে স্বাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রভাতি মাহাতো।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা খাতিজা বেগম।আলোচনা শেষে নাচোল ব্র্যাকের উদ্যোগে সচেতনতামূলক বাল্যবিবাহ ইভটিজিং নারী নির্যাতন বিষয়ক নাটিকা পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca