• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার পুরস্কার বিতরণ করা হয়েছ। সোমবার সকালে ১০টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে নাচোল কল্যাণ পাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সনদপ্রত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আ.হ.ম আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও নাচোল সরকারি কলেজ অবঃ অধ্যক্ষ মো: হাফিজুর রহমান, পরিচালনা পর্ষদ এর সদস্যা সচিব ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, পরিচালনা পর্ষদ এর সদস্য নাচোল সরকারি কলেজ (অবঃ)অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী কমিটির মহাসচিব সাবেক সিনিয়র সহকারী শিক্ষক নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মো: সাইদুর রহমান, শিক্ষা সচিব উপধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাবেক প্রধান শিক্ষক ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় সুধেন চন্দ্র বর্মনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ , বিভি ন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা শেষে ৪৩জন শিক্ষার্থীর মাঝে এক লক্ষ ষোল হাজার টাকা বৃত্তি প্রদান ওসনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জানাগেছে, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ১ম, ২য়,৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে ১ম ৪হাজার-, ২য় ৩হাজার ও ৩য় ২হাজার প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে ১হাজার টাকানও সার্টিফিকেট প্রদান করা হয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ম, ২য়,৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে ১ম ৫হাজার, ২য় ৪হাজার ও ৩য় ৩হাজার টাকা প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে ১হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২০০৮ সালে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পরবর্তী সময়ে নাচোলের কৃতী সন্তান এর পৃষ্ঠপোষকতায় আলোকিত নাচোল গঠনের প্রত্যয়ে ২০০৯ সালে নাচোল কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয় এবং সেই বৎসর প্রথম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১৬ বার ৩০০জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৩ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca