• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে টিসিবি পণ্য সংক্রান্ত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়সভা

Reporter Name / ৩০৭ Time View
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২

নাচোল প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড সর্বসাধারণকে অবহিত করণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও আগামী রবিবার থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।শনিবার (১৯মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,এই উপজেলায় মোট ১৩ হাজার ১শ’ ৪৫ জন নিম্ন আয়ের মানুষ টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন। একজন টিসিবির কার্ডধারী সুবিধাভোগি ২ কেজি চিনি ১১০টাকা,২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা ২কেজি মসুর ডাল ১৩০টাকায় ক্রয় করতে পারবেন।সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিক্রির জন্য নাচোলের চারটি ইউপি এবং পৌরসভায় সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামী কাল রবিবার পৌরসভার বাসস্ট্যান্ডে, মধ্যবাজার,রেলস্টেশনে ডিলারের মাধ্যমে হোল্ডারদের মাঝে পণ্য বিক্রয় করা হবে। সকল টিসিবি কার্ডধারীকে কার্ডসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। হোল্ডার কার্ড ব্যাতিত পণ্য সংগ্রহ করা যাবে না।নাচোল পৌরসভায় ২৩৫৬জন কার্ডধারী কে এ সুবিধা প্রদান করা হবে। এছাড়া আগামি ২২মার্চ কসবা ইউপির ২৭৩০ জন,২৪ মার্চ সদর ইউপির ২৬৭৬জন,২৭মার্চ নেজাপুর ইউপির ২৬৭২জন,এবং ২৯ শে মার্চ ফতেপুর ইউপির ২৭১১জন কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাচোল বিএমডির সহকারি প্রকৌশলী শাহ মন্জুরুল আলম,উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব,প্রোগ্রাম অফিসার(আইসিটি) সোহেল রানা,নাচোল প্রেসক্লাবের সভাতি অলিউল হক ডলার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু,বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category