• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে দূতাবাসের সহায়তা কামনা করেছে মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি

Reporter Name / ৩১৩ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে দূতাবাসের সহায়তা কামনা করেছে মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি

কামরুন নাহার মুন্নি, রোম, ইতালী থে‌কে

রাজধানী রোমের মেয়রের জারিকৃত এন্ট্রি মিনি মার্কেট আইন বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাস ইতালির কাছে সহায়তা কামনা করেছে ১ ও ২নং মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে এক জরুরী বৈঠক করেন।

দূতাবাস কনফারেন্স হলরুমে আয়োজিত বৈঠকে ১ও ২নং মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে সাইফুল ইসলাম বেপারী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে দাবি দয়া তুলে ধরেন। এবং ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানে রোমের মেয়র মহোদয়ের সাথে জরুরী ভাবে সাক্ষাত করার আহ্বান জানান।

সভায় মিনি মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন, রাসেল ভূঁইয়া, মোঃ শাহিন, ইসরাফিল বারী, হাসান মোহাম্মদ সহ আরো অনেকেই।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যতে বর্তমান পরীক্ষামূলক এই আইনটি থাকায় তাদের ব্যবসায়িক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। তারা বলেন আইনটি বলবৎ থাকলে বেশির ভাগ মিনি মার্কেট বন্ধ হয়ে যাবে। এতে করে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি করে বাংলাদেশের অর্থনৈতিতেও প্রভাব পরবে। এসময় তারা রাষ্ট্রদূতের কাছে জোর দাবি করে বলেন অতি শীঘ্রই রোমের মেয়র সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টী সমাধানে আনার।

রাষ্ট্রদূত শামীম আহসান ব্যবসায়ীদের সাথে দীর্ঘ আলোচনা শেষে তিনি রোমের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান দাবি দয়া নিয়ে খুব শীঘ্রই মেয়রের সাথে বিশেষ বৈঠক করবেন বলে আশ্বাস দেন। এবং ইতালীতে বসবাসকারী বাংলাদেশী সকল ব্যবসায়ীদের যে কোন সহযোগিতা দূতাবাস সর্বধা এগিয়ে আসবে বলে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca