• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনায় মারধরের অভিযোগ

Reporter Name / ৩৩১ Time View
Update : সোমবার, ৩০ মে, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে উপজেলার হরিরামপুর গ্রামে আলী আকবরের ধান ভাঙার মিল সংলগ্ন স্থানে ৭০ বছরের এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৮ মে) বিকাল ৩টার দিকে বড় শুনই গ্রামের হাজী মো. জৈমত আলী খান (৭০) ওই অভিযোগ করেন। তিনি বলেন, বিবাদীদের সাথে জমিজমা নিয়ে পূর্ব থেকেই আমার বিরোধ চলে আসছে। ঘটনার সময় তারা আমাকে একা পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল। পরে আমি এর প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান লোহার চুক্কি দিয়ে আমার বাম চোখের নিচে ফার মেরে মারাত্মক কাটা রক্তাক্ত ছিদ্রযুক্ত জখম করে। এসময় অন্যান্য বিবাদীরাও আমার উপর আক্রমণ করে। নাকে পিঠে কপালে কিল ঘুষি মারে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি ফুলপুর থানার ওসি ও ওসি তদন্ত উপস্থিত থেকে দরবার করে মীমাংসা করে দিয়েছেন। এরপরও সে মানে না। মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এসব মিছা কথা। মানুষের লজ্জা শরম না থাকলে যা হয়। তার ভাতিজারাই তাকে মেরেছে। আমি তাকে মারবো কেন? এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca