• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সিএনজি কিনে ভয়ানক প্রতারণা’য় শিকার প্রতিবন্ধী রাজ্জাক; ভুয়া কাগজে চোরাই সিএনজি বিক্রি’র অভিযোগ

Reporter Name / ৪৬৮ Time View
Update : রবিবার, ১২ জুন, ২০২২

সিএনজি কিনে ভয়ানক প্রতারণা’য় শিকার প্রতিবন্ধী রাজ্জাক; ভুয়া কাগজে চোরাই সিএনজি বিক্রি’র অভিযোগ

 

বাগমারা প্রতিনিধিঃ

প্রায় ১০ বছর আগে মালামাল নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাবার পথে মহাসড়কে এক সড়ক দূর্ঘটনায় একটি পা হারান ট্রাকচালক আব্দুর রাজ্জাক। দরিদ্র আব্দুর রাজ্জাকের জীবনে অন্ধকার নামে ঠিক তখন থেকেই। নিজের চিকিৎসার খরচ জোগাতে আর সংসার চালাতে মাকে নিয়ে ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় ছিলো না রাজ্জাকের। ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেন রাজ্জাক ও তার মা। এভাবে কয়েকবছর কেটে যাবার পর ভিক্ষার টাকা জমিয়ে ও আরো কিছু টাকা ধার দেনা করে ৪ লাখ টাকা দিয়ে রাজশাহীর রাজপাড়ার মেসার্স আর পি ইন্টারন্যাশনাল নামের একটি শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড টিভিএস সিএনজি কেনেন রাজ্জাক। ভিক্ষার অভিশাপ থেকে মুক্তি পেতে এটিই ছিলো তার শেষ প্রচেষ্টা। এক পা দিয়েই যতোটা সম্ভব সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতে চাচ্ছিলেন রাজ্জাক। কিন্ত দুঃখ যেনো এখনো পিছু ছাড়েনি অসহায় প্রতিবন্ধী রাজ্জাকের। রাজপাড়ার যে শোরুম থেকে রাজ্জাক সিএনজি টি কিনেছিলো সেই আরপি ইন্টারন্যাশনাল শোরুম থেকেই প্রতারণার শিকার হন আব্দুর রাজ্জাক৷

টিভিএসের সিএনজি বলা হলেও পরে দেখা যায় টিভিএস কোম্পানির ভুয়া সিল লাগিয়ে এটি বিক্রি করেছে ঐ শোরুমটি৷ এছাড়া শোরুম থেকে রাজ্জাককে সিএনজির কাগজপত্র যা দেয়া হয়েছে, পরীক্ষা করে দেখা যায় তার সবই ভুয়া। বিষয়টি শোরুম মালিক কুদরত ইলাহী কে জানালে তিনি উল্টো হুমকি দেন প্রতিবন্ধী রাজ্জাককে। বলেন মুখ বন্ধ রাখতে। শেষ সম্বলটুকু দিয়ে সিএনজি কিনে এখন তাই হয়রানির শিকার প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে তিনি গত রাজপাড়া থানা ও র‍্যাব-৫ বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন, কিন্ত কোন সাড়াই পাননি। আরপি ইন্টারন্যাশনাল নামের শোরুমটির প্রতারণায় সঠিক কাগজ না পাওয়ায় গাড়ি জব্দ হবার ভয়ে সড়কেও চালাতে পারছেন না সিএনজিটি। বিষয়টি নিয়ে অগ্রযাত্রা’র অনুসন্ধানে ঠিক একই ভাবে কুদরত ই ইলাহীর আরপি ইন্টারন্যাশনাল নামের শোরুম থেকে সিএনজি কিনে প্রতারিত আরো কয়েকজনের সন্ধান মিলেছে৷ টুটুল নামে আরো একজন ভুক্তভোগী অগ্রযাত্রা কে জানান, তিনি এখান থেকে সিএনজি কিনে কাগজপত্র ও নামের মিল পাননি। উল্টো তার মোটা অংকের টাকা গচ্ছা গেছে।

গোপন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী এ শোরুমটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে চোরাই সিএনজি এনে তা মডিফাই করে ভুয়া কাগজ দিয়ে বিক্রি করা হয়। সর্বশেষ অনুসন্ধানী তথ্য মোতাবেক- গত ১১ জুন আরো দুটি সিএনজি গাড়ি কুদরত এলাহীর গ্যারেজে দেখা গেছে৷ জানা গেছে এগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন গ্যারেজটিতে অভিযান চালালেই বেরিয়ে আসবে আসল তথ্য। আর ভুক্তভোগীদের প্রতারিত হবার বিষয়টিও দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca