• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যশোর প্রতিনিধি:

যশোর কোতোয়ালি মডেল থানায় সাংবাদিক রানা আহমেদ কে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ আদায়, ছিনতাই ও ব্ল্যাকমেইলের অভিযোগ এনে এজাহার দাখিল করেছেন।

এজাহারে বাদী দাবি করেছেন, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাকে প্রেমের ফাঁদে ফেলা হয় এবং পরবর্তী তে তারা বিয়ে সম্পুর্ণ করে ইসলামী মতে বিয়ে করে যশোর কোর্টের মাধ্যমে কাবিন সম্পুর্ণ করে । বিবাদী পক্ষ যশোর সদরের রঘুরামপুরপরে আমিন উদ্দিনের ছোট মেয়ে শিখা পারভীন (২৩) ও তার বড় মেয়ের জামাই মোঃ সাগর হোসেন সহ অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে। ভিকটিম জানাই তারা কৌশলে ডেকে নিয়ে ধর্মতলা এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়। এছাড়া জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও সহ আপত্তিকর ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।

বাদী তার অভিযোগের সমর্থনে ফেসবুক মেসেঞ্জারের কিছু স্ক্রিনশট ও বিয়ের যৌথ কাবিন এজাহারের সাথে সংযুক্ত করেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান । অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca