• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নাচোল উপজেলা ছাত্রলীগের তিন শাখার আংশিক কমিটি ঘোষণা

Habibulla Sipon / ৩৫৫ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :গতকাল রাতে ১ বছরের জন্য নাচোল উপজেলা ছাত্রলীগের তিন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল আনুমানিক রাত ৯ টার দিকে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নাচোল উপজেলা ছাত্রলীগের শাখা গুলো,বাংলাদেশ ছাত্রলীগ নাচোল উপজেলা শাখা,নাচোল পৌর শাখা ও নাচোল সরকারী কলেজ শাখা।।

উক্ত বিজ্ঞপ্তিতে দেখা যায়, নাচোল উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি পদে মোঃ আল সাবা ও সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ হাসান তারিফ কে নির্বাচিত করা হয়।

সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ নাচোল পৌর সভায় সভাপতি পদে মোঃ রাফসান আহমেদ বকুল ও সাধারণ সম্পাদক পদে মোঃ আবু বাক্কার সাব্বির কে নির্বাচিত করা হয়।

এই দিকে বাংলাদেশ ছাত্রলীগ নাচোল সরকারী কলেজ শাখার সভাপতি পদে মোঃআরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ সৈকত আলী কে নির্বাচিত করা হয়।

নাচোল ছাত্রলীগের নর্বনির্বাচিত সকল সদস্য চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করেন।

জানা যায়,নাচোল উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সকল ইউনিট আজ বিকাল সাড়ে ৪ টার দিকে নাচোল উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন,পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যর জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca