• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার ৬

Reporter Name / ৩২২ Time View
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাসুদ রানা, মোঃ ছফির উদ্দিন শানু, মোঃ তমজিদুল ইসলাম ওরফে মনির, মোঃ আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম। এসময়, তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে তারা। গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলেও জানায় তারা।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category