• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

বীরগঞ্জে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

Reporter Name / ২৪৭ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ করায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে ড্রেন নির্মাণে অনিয়ম নিয়ে দোকানদার ও এলাকাবাসীর পক্ষে মাটিয়াকুড়া গ্রামের মৃত. আশরাফুল ইসলামে ছেলে ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নুর আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন এবং সদয় অবগতির জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর বরাবর অনুলিপি প্রেরন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে এডিপির অর্থায়নে লাটেরহাট আমতোলা থেকে মাছহাটি পর্যন্ত অত্যন্ত নিম্নমানের ইট, খোয়া, রাবিস বালি ও কম পরিমাণের সিমেন্ট ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এসমস্ত দূর্নীতি, অনিয়ম, নিম্নমানের কাজ দেখে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন চৌধুরী কে অবগত করলে তিনি দুইবার কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডে সদস্য ফরজ আলী মোটা অংকের টাকা ঠিকাদারের কাছ থেকে হাতিয়ে নিয়ে পুনরায় কাজ শুরু করার অনুমতি দেন। গত শুক্রবার সকাল ১১টায় নিম্নমানের কাজ দেখে তারা ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। অতিবিলম্বে তদন্তের মাধ্যমে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বরাদ্দ অনুযায়ী ড্রেন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিলে স্থানীয়রা ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তাইজুল ইসলাম জানান, এই ড্রেনটা বাজারের প্রাণ কেন্দ্র। এই ড্রেনের জন্য দীর্ঘদিন যাবত বাজারের লোকজন দুরবস্থায় ভুগছিল। যার কারণে এবার চেয়ারম্যান বাজেট দিয়েছে। আমরা চেয়ারম্যানকে বলছি, এখানে তিন নাম্বার ইট দিয়ে খুব নিম্নমানের কাজ হচ্ছে। ওনি কাজ হওয়ার পর দেখবে বলে আমাদের জানান। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য ম্যানেজ হয়ে ঠিকাদারকে নিম্নমানের ড্রেন করার সহযোগিতা করছেন।

ঠিকাদার সহিদুল ইসলাম জানান, ড্রেনের কাজ ভাল হচ্ছে। তবে প্রথমে চেয়ারম্যান দুইবার কাজ বন্ধ করে দিয়েছিল। পরে পুরাতন মালামাল ও কাজ বাবদে ৩০ হাজার টাকা দাবি করছিল, পরে চেয়ারম্যান ও মেম্বারকে ২৫ হাজার টাকা দিয়েছি। ইউপি সদস্য ফরজ আলী জানান, টাকার বিষয়ে আমি কিছু জানি না। পাবলিক ভালো-মন্দ বুঝে কাজ টা বন্ধ করে দিয়েছে।কাজ যদি খারাপ করে তাহলে তো বন্ধ করে দিবেই। সিমেন্ট দেয় নি, বালু দেয় নি। কাজের কোন বেদিক নাই। এব্যাপারে উপজেলা প্রকৌশলী জিবরীল আহম্মদ জানান, ঠিকাদার নিম্নমানের কাজ করলে বরাদ্দের কোন টাকা পাবে না ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category