• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক- ১ 

Reporter Name / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়েছে । শুক্রবার(১৮ নভেম্বর) বিকেলে সারে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর চৌডালা ব্রীজের টোল ঘরের সামনে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপনের সময় আগত বিভিন্ন যানবাহন তল্লাশী কালে কানসাট-বেলালবাজার দিক থেকে আসা এক ব্যক্তি একটি টি মোটর সাইকেলে বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল ।
এ সময় ডিউটিরত এসআই অমিত দেবনাথ উক্ত মটর সাইকেলের গতিরোধ করে তার মোটরসাইকেল তল্লাশী করে শীটের নীচে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে এবং মোঃ রুবেল হোসেন (২৭) কে আটক করে। আটকৃত রুবেল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ানের দানিয়ালগাছী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব রহমান জানান, আটককৃত রুবেল হোসেনকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার ব্যবহৃত মটর সাইকেলের তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জরিত। মোটর সাইকেলসহ রুবেল হোসেন আটক করা হযেছে।

এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca