• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকালে টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালনা করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সেখানে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিয়াজ (২৯) ও মো. জাবের আলী (৩২)। রিয়াজ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি এবং জাবের আলী জামতলী ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca