• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদকের ১৬ ডিসেম্বর নিয়ে কিছু কথা

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা
জাতীয় শ্রমিক লীগের
সাধারন সম্পাদক জুয়েল রানা
বলেন দেশে ও দেশের বাইরে দিন দিন কাজের ক্ষেত্র বাড়ছে। কিন্তু প্রশিক্ষণ না থাকলে কাজ পাওয়া সম্ভব নয়। কেবল দক্ষ জনশক্তিই পারে দেশকে এগিয়ে নিতে।

বিজয় দিবস নিয়ে বলেন ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল
উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । এ দিবসটি আমাদের জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে আমরা বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছি ।

পৃথিবীর মানচিত্রে করেছি বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় । বাঙালি জাতি হিসাবে পেয়েছি বীরের খেতাব । বিশ্বে হয়েছি অনন্য । তাই ১৬ই ডিসেম্বর আমাদের জীবনে আনন্দ এবং লাখো শহীদদের স্মরণ করো অন্যতম দিন । আবার নতুন করে দীপ্ত শপথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন।

জুয়েল বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌমত্ব ও মালিকানা সম্পূর্ণভাবে আল্লাহর আর মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র। সুতরাং এখানে মালিক-শ্রমিক সবাই ভাই ভাই। তাদের পারস্পরিক সম্পর্ক হবে শ্রদ্ধা-স্নেহ, সৌহার্দ ও বিশ্বস্ততায় ভরপুর। শ্রমিক ও মালিক উভয়ের নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার অধিকার রয়েছে। উভয়কে বলা হয়েছে, নিজ নিজ কর্তব্য পালনে দায়িত্বশীল হতে। শুধু মালিক বা শুধু শ্রমিক নয়; বরং উভয়কে সুসংহত আচরণ করার নির্দেশ দিয়েছে।
আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয় শ্রমিক লীগের আস্থাকে আরো তরান্বিত করবো ইনশাআল্লাহ। সাথে জেলার জাতীয় শ্রমিক লীগকে শক্তি শালী করার জন্য সকল শ্রমিক ভাইদের একত্রে হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca