• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ আসনে নৌকা প্রতিক প্রত্যাশী লিংকনের জাতীয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ – ২, ৪৪- আসনের সংসদ সদস্য উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিংকনের জাতীয় চার নেতার অন্যমত শহীদ কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার সন্ধার দিকে রাজশাহীর কাগিরগঞ্জ জাতীয় নেতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন নৌকা প্রতিক প্রত্যাশি লিংকন।

এসময় উপস্থিত ছিলেন লিংকনের খালা রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরজিনা পারভিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের স্বস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নাহিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান প্লাবন, ভোলাহাট উপজেলার ৩ নং দলাদলি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca