• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুর মোড়ে অপহরণ হওয়া শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ৩২২ Time View
Update : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২ জানুয়ারী) রাত আনুমানিক ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পায়খানার সেপ্টিক ট্রাঙ্কি থেকে রোহান নামে এই শিশুর লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার ভেলুর মোড় থেকে গত বৃহস্পতিবার ৩১ শে ডিসেম্বর বিকেল থেকে নিঁখোজ হয় রাজমিস্ত্রী মোঃ সুজন আলীর সাড়ে ৩ বছরের ছেলে রোহান।
শুক্রবার সদর থানায় নিখোঁজের ঘটনা জানালে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তৎপর হয় এবং অভিযান শুরু করে।
আজ শনিবার (২ জানুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের পশ্চিম পার্শ্বের পায়খানার সেপ্টিক ট্রাঙ্কি থেকে নিখোঁজ রোহানের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খাঁন। তিনি জানান ৩১ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর থেকে শিশু রোহানকে উদ্ধার করতে সদর থানা ও জেলা গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের সিসিটিভি দেখে হাসপাতালের পশ্চিম দিকে পায়খানার সেপ্টিক ট্র্যাকিং থেকে শিশু রোহান এর মরদেহ উদ্ধার নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান। শিশু রোহানের খুনি কে গ্রেফতার করতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category