• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

Reporter Name / ৩২৪ Time View
Update : শনিবার, ১৩ মে, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ ও তারেককে ৯০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি মাদকবিরোধী দল।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার মৃত মিলিয়ারা ও মৃত সলেমান মন্ডল ওরফে কালুর ছেলে আরিফ আলী (৪১) ও একই এলাকার বেবী বেগম ও আরিফ আলীর ছেলে তারেক আলী (১৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ ও তারেককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category