• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

সাপাহারে সাংবাদিককে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৫১৫ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক আ. রহিম, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার। এসময় বক্তারা বলেন “ সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে।

আরও পড়ুনঃ-শিবগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ির ১০ ঘর

এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category