• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ির ১০ ঘর

Reporter Name / ৪৭৬ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতবাড়ির ১০টি ঘর ভষ্মিভুত হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মজলু আলীর দাবি- অগ্নিকান্ডে দুটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যদিও ফায়ার সার্ভিস বলছে- অগ্নিকান্ডে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মজলু আলীর বাড়ির একটি রান্না ঘরের আগুন হঠাৎ মুহুর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দুটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে যায়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ খন্দকার আকবর আলী জানান, আগুনের খবর পেয়ে দেড় ঘণ্টা চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ধারণা- রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category