• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদলের নেত্রী শাহানাজ খাতুন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে জানান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন থেকে দলীয়  মনোনয়ন ফরম তুলবেন বলে তিনি ইচ্ছে পোষণ করেছেন। ভোলাহাট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেত্রী শাহানাজ খাতুন বলেন, আমি আগামিতে যে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপি দলীয় আসনে সদস্য নিবে সেখানে আমি ফরম উত্তোলন করব। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিতে ভূমিকা রেখেছি এবং একাধিকবার জেলে গেছি তাই দল আমাকে যথাযথ মূল্যায়ন  করবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমার পিরিচিতি আছে এবং আমি আমার জীবনে সর্বোচ্চ দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি বলে জানান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী ইশতেহার তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর বলে এই প্রতিবেদককে জানান তিনি।

দেশের অবহেলিত জনপদ ও বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে  তিনি কাজ করে একটি আধুনিক জেলা গড়তে চান। তিনি নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category