• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ শহরে ছাত্রশিবিরের উদ্দোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্দোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সেক্রেটারি  আব্দুল‌ আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ এর সাবেক ভিপি, ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নুরুল ইসলাম বুলবুল। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা সকল ছাত্রদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছি এবং ছাত্রদের সাথে নিয়ে আমি সংগ্রামে অংশগ্রহণ করেছি। তিনি আরোও বলেন, এমন একটা সময় ছিলো যেখানে আমরা দাওয়াতী কাজ করার সুযোগ পায়নি। ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ১০ বছর যাবৎ এই ক্যাম্পাসে কাজ করতে পারে নাই। রাজনীতিতে জুলুম করে কাউকে কখনোও দাবিয়ে রাখতে পারে নাই। ছাত্রশিবির রাসুল (সাঃ) এর আদর্শ লালন করে। শত যুলুম নির্যাতনের পরেও ছাত্রশিবির এই দেশের সকল ছাত্রদের কাছে প্রিয় একটি ছাত্র সংগঠন। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল আরোও বলেন, আমি ভিপি হবার পর শিক্ষকদের সহযোগিতায় এই কলেজে অনার্সের ৪টি সাবজেক্ট নিয়ে এসেছি। নবাবগঞ্জ সরকারী কলেজের তেমন কোন অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই নবাবগঞ্জ কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। চাঁপাইনবাবগঞ্জের সড়ক, রেল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। সর্বশেষ তিনি চব্বিশের জুলাই অভ্যূত্থান ও ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নতুন বাংলাদেশের জন্য সংগ্রামে শহীদ ও আহত হওয়া সকলের জন্য দোয়া করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, শহর শাখার সাবেক সভাপতি এ্যাড শফিক এনায়েতুল্লাহ ও মোঃ আবু তালেব সহ শহর শাখার অনান্য নেতৃবৃন্দ। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আব্দুল আজিজ সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category