• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু 

Reporter Name / ৬৩৫ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের ইকরা ক্কাওমীর মডেল মাদ্রাসায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্য হয়েছে।তারা হলেন, মোঃ রাসেদুল ইসলাম (৩৫) সে নওগাঁ জেলার পোড়শা উপজেলার কাশিদাঁড়া গ্রামের বাসিন্দা, অপরজন মোঃ জোবায়ের হোসেন (২৮)  রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
 সোমবার (৭ আগষ্ট) দ্বিবাগত রাত ২ঃ৩০ মিনিটের দিকে মাদ্রাসায় একটি কক্ষে পাশাপাশি ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিক্ষকে বিষাক্ত সাপে কামড় দিলে দুই শিক্ষকের মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার দিবগত রাতে মাদ্রাসার একটি কক্ষে দুই শিক্ষক ঘুমিয়ে ছিলো। গভীর রাতে তাদের বিষাক্ত সাপে কামড় দিলে তাদের সহকর্মীরা স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করে পরে সকাল বেলা অবস্থার অবনতি হলে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথিমধ্যে মোঃ রাসেদুল ইসলামের মৃত্যু হয়। মোঃ জোবায়ের হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category