নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারা উপজেলার কৃতি সন্তান ও প্রজন্মদলের নেতা মোঃ কামরুল হাসান নুরুল (মোল্লা) ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজশাহী বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি সংগঠনটির পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসাইনের যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোঃ কামরুল হাসান নুরুল (মোল্লা)-কে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে পুঠিয়ার তানভীর আহমেদ জয়কে সভাপতি এবং তুষার আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, কামরুল হাসান নুরুল বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ায় বাগমারার স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ কামরুল হাসান নুরুল (মোল্লা) বলেন, “আলহামদুলিল্লাহ। ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় ও বিভাগীয় সকল নেতৃবৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি মোঃ আসাদুজ্জামান সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসাইন ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য।
আমার প্রিয় জন্মভূমি বাগমারার যে সকল নেতাকর্মী, বড় ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের এই ভালোবাসাই আমার আগামীর পথচলার শক্তি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”
সংগঠনটির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী বিভাগে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও বেগবান হবে। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।