• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাগমারা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি কালাম এর মতবিনিময় সভা

Reporter Name / ৪৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

 

বাগমারা প্রতিনিধিঃ


রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সঙ্গে উপজেলা পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীদের সঙ্গে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিশুপার্ক প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে উপজেলা সমন্বয় কমিটির সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category