• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাগমারার সংসদ সদস্য এমপি কালাম কে গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সংবর্ধনা প্রদান

Reporter Name / ৪১১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

 

মিজানুর রহমানঃ


রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মঙ্গলবার (২৩জানুয়ারী) বিকেলে রমজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কছিম উদ্দিন সরদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন, রাবির সাবেক অধ্যাপক ড. পিএম শফিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সাবেক ইউপি চেয়ারম্যান সুরাত আলী, সাবেক ইউপি আ’লীগের সভাপতি আকতারুজ্জামান বুলবুল প্রমূখ। এছাড়াও জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category