• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Reporter Name / ৩২০ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান তাদের মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মানিক।

জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম মনোনয়নপত্রে সঙ্গে জমা দেয়া ভোটার তালিকায় এক মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে এবং কাগজপত্র ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্পদ বিবরণী না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো. মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুইজনের মনোনয়নপত্র বাদ হওয়ায় বর্তমানে আসনটিতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র ঠিক আছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় ৬ জনের মনোনয়ন সঠিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category