• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে গভীররাতে ভোটকেন্দ্রে আগুন

Reporter Name / ২৭১ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেস্কঃ


 

সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে ভোটের মাত্র একদিন আগে গভীররাতে একটি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এখনো কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca