• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নাচোলে আওয়ামীলীগের উন্নয়ন মুলক কর্মকান্ড ও আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে রেজাউল করিম বাবুর কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৭ Time View
Update : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক নাচোলঃ- চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে আওয়ামীলীগের উন্নয়ন মুলক কর্মকান্ড ও আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নাচোল রেলষ্টেশন চত্বরে পৌর আওয়ামীলীগের সহ -সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী “মেয়র প্রার্থী” রেজাউল করিম বাবু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি মানারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ,

৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মন্জুর আলী, এসময় পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca