• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
চৌমুহনীতে বাসে অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহে ইটভাটার পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ঝিনাইদহে মেলায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম সাভারের আশুলিয়া থেকে লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১ নাচোল বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী মিলন টেকনাফে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরা টু কালিগঞ্জ  সড়ক যেন মৃত্যুফাদ যাত্রীদের চরম ভোগান্তি ;সংশ্লিষ্টদের উদাসীনতা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লাখ ৩০ হাজার

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৯টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর রূপসা থানার রূপসা ব্যাংক মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠান-কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে তেরখাদা থানার তেরখাদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে মনিরামপুর উপজেলার মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয় ।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার টাউন মাঠ বাজার ও কবরী রোড এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর নেতৃত্বে মিরপুর উপজেলার কাতলামারি ও খায়েরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১টি প্রতিষ্ঠান-কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার বারাকপুর বাজার ও মাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ০৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার মীর পাড়া, চাউলিয়া, সৈয়দ আতর আলী রোড এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার ও ঝিগরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার টার্মিনাল ও চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে মোট ২৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category