• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শোডাউন

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ইব্রাহিম খলিল, শার্শা (যশোর):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এ শোডাউনের যাত্রা শুরু হয়।

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। শোডাউনটি দেখতে বিভিন্ন এলাকার সাধারণ জনতা ও পথচারীদের ঢল নেমে আসে। পরে শার্শা বাজারে এসে মহাসমারোহে শোডাউনটির সমাপ্তি ঘটে।

শোডাউন শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন,
“আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন—
যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,
যশোর জেলার সাবেক আমির রেজাউল করিম,
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,
উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম,
কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় রাজনীতিতে শক্তিশালী উপস্থিতি ও সংগঠনের অবস্থান জানান দিতে শার্শায় এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি-প্রদর্শনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca