• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

হাবিবুল্লাহ সিপন : মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় নাচোলে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারী – বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত নাচোল উপজেলা হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

হাসপাতাল চত্বরে কর্মবিরতিতে বক্তব্য রাখেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ মেসবা উদ্দিন , সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টমো মাসুদ করিম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো মুক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ সাইরুল ইসলাম, মোঃ আসমাউল, ফার্মাসিস্ট মো তরিকুল ইসলাম, মো শামসুজ্জোহা, জামিলা ক্লিনিকের ল্যাব ইনচার্জ মোসা কানিজ ফাতেমা প্রমুখ। এসম বক্তারা বলেন,
বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। বক্তারা আরো বলেন, আজকের দিনে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়নে
মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবী মানতে তালবাহান করা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category