• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। ​ চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব উল আলম।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হাম-রুবেলা টিকার গুরুত্ব অপরিসীম। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের কঠোর নজরদারি রাখতে হবে।”
​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব উল আলম জানান, নাচোলে মোট ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। উপজেলায় মোট ১৪ হাজার ৯৬২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ কর্ম দিবসের মধ্যে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
​জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব বলেন, “টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও অভিভাবকদের মাঝে সমন্বয় জরুরি। সকলের আন্তরিক সহযোগিতায় এই কর্মসূচি সফল হবে বলে আমরা আশাবাদী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category