• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ভিক্ষুকদের মাঝে গাভী ও কম্বল বিতরণ

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ১৮জন উপকারভোগীর মাঝে গাভী ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান, আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমূখ। পরে ১৮ জন ভিক্ষুকের মাঝে গাভী ও কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category