• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল, শেষ তারিখ কবে জানুন কঠিন সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৫ জন পেলেন ৫১ লাখ টাকার চেক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর তাহেরপুরে মাদকবিরোধী স্লোগানে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে  সেমিনার ও পুরস্কার বিতরণ ইসরায়েলে নির্বাচনের দিন দাবানল, বন্ধ তিন মহাসড়ক

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের ঘোষণা সড়কমন্ত্রীর

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনা কমাতে ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং চালকদের বেপরোয়া আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া গেলে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে জবাবদিহিতা, যাতে সড়ক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম কমানো যায়।

সড়ক নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শেখ রবিউল আলম। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রণয়ন নয়, কার্যকর ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও জরুরি।

যেকোনো মূল্যে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান সড়ক ও নৌপরিবহনমন্ত্রী।

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমানোর উদ্যোগে নতুন গতি আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca