• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল, শেষ তারিখ কবে জানুন কঠিন সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৫ জন পেলেন ৫১ লাখ টাকার চেক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর তাহেরপুরে মাদকবিরোধী স্লোগানে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে  সেমিনার ও পুরস্কার বিতরণ ইসরায়েলে নির্বাচনের দিন দাবানল, বন্ধ তিন মহাসড়ক

তাহেরপুরে মাদকবিরোধী স্লোগানে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাহেরপুর (রাজশাহী) প্রতিনিধি:

“পড়ালেখা ও খেলাধুলায় মুগ্ধ থাকি, মাদককে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তাহেরপুর হাইস্কুল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
তাহেরপুর ফুটবল একাডেমির আয়োজনে দিনব্যাপী এই টুর্নামেন্টে স্থানীয় বেশ কয়েকটি দল অংশ নেয়।

সকাল থেকে শুরু হওয়া তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষে বিকেলে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। খেলা দেখতে মাঠের চারপাশ জুড়ে বিপুল সংখ্যক তরুণ ও ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।

টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে পড়ালেখা ও খেলাধুলায় ব্যস্ত থাকতে হবে, যেন কোনো অন্যায় বা মাদকের পথ তাদের স্পর্শ করতে না পারে। তাহেরপুর ফুটবল একাডেমি যে উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়।”

তাহেরপুর ফুটবল একাডেমির কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী বাবুল কবিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca