• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল, শেষ তারিখ কবে জানুন কঠিন সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৫ জন পেলেন ৫১ লাখ টাকার চেক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর তাহেরপুরে মাদকবিরোধী স্লোগানে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে  সেমিনার ও পুরস্কার বিতরণ ইসরায়েলে নির্বাচনের দিন দাবানল, বন্ধ তিন মহাসড়ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা রশিদুল ইসলাম রতন (২৮) পিতাঃ মোঃ তফিজ উদ্দিন, সাং- মধ্য ভরতের ছড়া, কে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে প্রায় ০৪ লক্ষ টাকা মূল্য মানের মোট ১৭ টি ভারতীয় অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মাদক ও বর্ডারক্রস মোবাইল চোরাকারবারের এক অভয়ারণ্য গড়ে তুলেছিলো রতন।

তাকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান পরিচালনা করে পুলিশ কিন্তু প্রতিবারেই সুকৌশলে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় সে। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি ছদ্মবেশী দল রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ক্রয় বিক্রয়ের সময় রতনকে হাতে-নাতে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত রতন মূলত ভারতীয় মাদক ও মোবাইল ফোনের ব্যবসা করতো। রতনের মাধ্যমে এসকল ভারতীয় চোরাই মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে ছড়িয়ে পড়তো। রতন ও তার কিছু নিকট আত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

রতনের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান রতনের হাত ধরে এলাকার উঠতি বয়সী যুব সমাজ ভারতীয় মাদক ও চোরাচালানে জড়িয়ে যাচ্ছিলো। তার গ্রেফতারে কিছু দিনের জন্য হলেও এলাকায় শান্তি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca