• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল, শেষ তারিখ কবে জানুন কঠিন সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৫ জন পেলেন ৫১ লাখ টাকার চেক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর তাহেরপুরে মাদকবিরোধী স্লোগানে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে  সেমিনার ও পুরস্কার বিতরণ ইসরায়েলে নির্বাচনের দিন দাবানল, বন্ধ তিন মহাসড়ক

বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ১৫ জন পেলেন ৫১ লাখ টাকার চেক

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সোহরাব বরগুনা প্রতিনিধি:
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে বরগুনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সড়ক আইনের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ চার বাসচালককে সম্মাননা দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের ১৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছে মোট ৫১ লাখ টাকার চেক।
বুধবার (২৮ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনার যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।
সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও যাত্রীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী পরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাই সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তায় আইন মেনে চলার স্বীকৃতিস্বরূপ চারজন বাসচালকের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের ১৫ জনের মধ্যে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক আইন বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca