• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের দাবি, তিন তেলবাহী জাহাজ নিয়ে ইরানের বার্তা জাপান সাগরে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ক্ষমতায় থাকার সম্ভাবনা নেতানিয়াহুর বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক মস্কোমুখী ৬১৩ ড্রোন হামলার দাবি রাশিয়ার, খারকিভে পাল্টা আঘাত আরব দলগুলোর বিরুদ্ধে ভোট ‘চুরির’ অভিযোগ, নেতানিয়াহুর দলকে কী জানাল পুলিশ? আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ‘ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ বিমানবাহিনীতে নেই’: তাহসিফ পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে সরালেন হেগসেথ বুশেহর পারমাণবিক কেন্দ্রে আরও ৫০৮ রুশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে যাওয়ার অভিযোগে তিন মাদরাসাছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্য দুজন সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম। তিনি বলেন, সবার সহযোগিতায় তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক। নির্বাচনে তাঁদের প্রতীক যথাক্রমে ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা, বটগাছ ও ডাব। সূত্র:আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca