• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ একটি গুণ মেসির কাছ থেকে পেতে চান হ্যারি কেইন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা

এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। এসব অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে নিহত ও আহতের পৃথক সংখ্যা প্রকাশ করা হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব তথ্য জানান।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের অবস্থান, সামরিক রসদ ও জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি আরও জানান, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন অবস্থান পুনর্দখলেও এসব অভিযান সহায়তা করেছে বলে দাবি করেন তিনি।

সেনাবাহিনীর মুখপাত্রের তথ্য অনুযায়ী, মারিব, আল-বায়দা, লাহিজ ও তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাইজে সেনাবাহিনী ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এসব লড়াইয়ে যুদ্ধবিমান, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে।

বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেছে সরকারি বাহিনী।

এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, তারা হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি তাইজের দক্ষিণাঞ্চলের আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে ১ হাজার ২৭২টি অভিযান, প্রায় ৫০০ জনের হতাহত হওয়া এবং সামরিক সরঞ্জাম ধ্বংসের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হুথিদের পক্ষ থেকেও এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca