• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে নৈশক্লাব, দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে এসব ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটে। সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায়। সেখানে তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে আরও দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। অন্যদিকে, আলাবামার বার্মিংহামে একটি স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

এ ছাড়া ইলিনয়, ইন্ডিয়ানা, ডেলাওয়ার ও আরকানসাসের বিভিন্ন স্থানেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। কয়েকটি ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও আটক করার পাশাপাশি তদন্ত চালাচ্ছে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের মতো উৎসবে বড় জনসমাগম, মদ্যপান ও মাদক গ্রহণ এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে প্রতিটি স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে বলে মনে করেন অপরাধবিজ্ঞানীরা।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca