• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, নেতৃত্বে বাভুমা পঞ্চম দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০ যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে সহিংসতা, নিহত ২৪ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট সীমান্তে এয়ারগান-ওয়াকিটকিসহ ২১ লাখ টাকার পণ্য জব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২ নভেম্বর) গাজার বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে বলে চিকিৎসা বিভাগের সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। এ ঘটনায় এক নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিলেন এক ফিলিস্তিনি।

খান ইউনিসের আরেকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৪০ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁর আঘাত মাঝারি বলে জানা গেছে। এ ছাড়া রবিবার বিকেলে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান। তাঁকে হিসাবের মধ্যে ধরেই মোট নিহতের সংখ্যা চারজন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আল-জাজিরা জানিয়েছে, খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। দেইর আল-বালাহর পূর্বে আল-মাসদার গ্রামের কাছে ফিলিস্তিনিদের একটি জমায়েত লক্ষ্য করে কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা ফেলার খবরও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আল-মাসদারের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নিজেদের অবস্থানের বাইরে থাকা বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। গত কয়েক দিনে ওই এলাকায় সামরিক যান ও বুলডোজার প্রবেশের পর গুলিবর্ষণ ও কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি পরিবার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এ ছাড়া গাজা শহরের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইসরায়েলি সামরিক যান থেকে কামানের গোলা ও গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। একই সময়ে শহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌযান থেকেও গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca