• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষা ক্যাডারে বৈষম্যের জন্য মন্ত্রণালয়কে দায়ী করলেন শিক্ষামন্ত্রী যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজ দুই পুলিশ সদস্য শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের শুনানি মঙ্গলবার সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, প্রাণ গেল গৃহবধূর

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাছিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।

জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে নাছিমাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁদের হুমকি-ধমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাটিকামারা মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাছিমাদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

নিহতের মা আলেয়া খাতুন অভিযোগ করে জানান, এ সময় বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম নাছিমা খাতুনকে ধাক্কা দেন এবং চড় মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাছিমাকে উদ্ধার করেন। তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নাছিমা খাতুনকে হত্যার অভিযোগে থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca