• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিতাসে ৫৯২ কোটি টাকার নতুন প্রকল্প, গ্যাস নিয়ে মিলতে পারে বড় সুখবর একনেকে ৫৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, বড় চমক কোন খাতে? সেন্টমার্টিন ভ্রমণে সুখবর, কাল থেকে কোন জাহাজ কখন ছাড়বে? পোরশায় দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন এআইয়ের চাপে ক্যানভায় বড় ছাঁটাই, ১২০০ কর্মীর সামনে অনিশ্চয়তা সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া নতুন এনআইডি পেয়েই বিপাকে প্রবাসী, তাঁর নামে ১৮টি সিম নিবন্ধন ঢাবিতে ৯ মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর উদ্যোগ দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিতে মিলল অসংগতি

৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের বড় জাহাজ

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী বড় আকারের জাহাজ ‘এমভি এমবিএস তাইসি’। সাড়ে ১৩ মিটার গভীরতার এ জাহাজটির আগমনের মধ্য দিয়ে বড় আকারের জাহাজ চলাচল ও পণ্য পরিবহনে পায়রা বন্দরের সক্ষমতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজটি পায়রা বন্দরের নির্ধারিত বহির্নোঙর এলাকায় পৌঁছে নোঙর করে। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

জাহাজে থাকা এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। কয়লা খালাসের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করেছে। বুধবার (৪ নভেম্বর) থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি টার্মিনালে নিয়ে অবশিষ্ট কয়লা খালাস করা হবে।

তিনি আরও বলেন, এখন থেকে পায়রা বন্দরে একের পর এক বড় জাহাজ আসতে থাকবে। এতে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca