• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে?

উচ্ছেদে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০ ক্ষুদ্র ব্যবসায়ীকে জেলা পরিষদের সহায়তা

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরের ফুটপাত ও সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ। জুতা সেলাইয়ের কারিগর, চায়ের দোকানি ও ফুটপাতের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীসহ অন্তত ৫০ জনের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় সাইফুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত এসব পেশাজীবীর পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তাঁদের পুনরায় দোকান স্থাপনের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করার পাশাপাশি জীবিকা নির্বাহের পথ সুগম করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আর্থিক সহায়তা পেয়ে জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁরা বলেন, উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে অনেকেই জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এ সহায়তা তাঁদের কিছুটা হলেও উপকারে আসবে।
এর আগে রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড়, খামার মোড় ও লালবাগ সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীরা বুলডোজার নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাঁদের কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। অভিযান চলাকালে দোকানদার ও স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। এদিকে অভিযানের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে নারী সাংবাদিকসহ পাঁচজন সাংবাদিক লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। তাঁদের সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সান। তিনি বলেন, নগরের ফুটপাত ও অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca