• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে?

শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও তিন মোটরসাইকেল জব্দ

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মোঃ তরিকুল ইসলাম পলাশ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শাহজাদপুর পৌর শহর গড়ে তুলতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও শাহজাদপুর পৌরসভা।
মঙ্গলবার (৩ নভেম্বর) শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুর মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহজাদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০ আইনে ৬ টি মামলায় মোট ৫০০০ টাকা কয়েকটি দোকানকে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত ও সড়কে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত শাহজাদপুর গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca