• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ পদে প্রভাষক নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচটি বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক পদে ১১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আটটি পদ স্থায়ী এবং তিনটি অস্থায়ী। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

প্রকাশের তারিখ: ১ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদসংখ্যা: ১১টি

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেড।

পদের নাম, পদসংখ্যা ও বিভাগ

১. প্রভাষক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER): ২টি স্থায়ী পদ।

২. প্রভাষক, বাংলাদেশ স্টাডিজ বিভাগ: ২টি স্থায়ী পদ।

৩. প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ: ২টি স্থায়ী পদ।

৪. প্রভাষক, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ: ২টি স্থায়ী পদ।

৫. প্রভাষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: ৩টি অস্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পুরোনো পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাজীবনের যেকোনো তিন স্তরে প্রথম বিভাগ বা শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং অনার্স ও মাস্টার্সে নির্ধারিত ন্যূনতম সিজিপিএ থাকতে হবে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পুরোনো পদ্ধতিতে উত্তীর্ণদের শিক্ষাজীবনের তিনটি স্তরে প্রথম বিভাগ বা শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি এবং নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪.০০ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্সে নির্ধারিত সিজিপিএ থাকতে হবে।

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এ বিষয়ে মূল ডিগ্রি না থাকলেও পি-এইচ.ডি., এম.ফিল. বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রিধারীরা নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পুরোনো পদ্ধতিতে উত্তীর্ণদের শিক্ষাজীবনের তিনটি স্তরে প্রথম বিভাগ বা শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হওয়া যাবে না। অনার্স ও মাস্টার্স পর্যায়েও বিজ্ঞপ্তিতে নির্ধারিত সিজিপিএ থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। নির্ধারিত ফরমে ছয় সেট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি: ১ হাজার টাকা। অগ্রণী ব্যাংক পিএলসি বা জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রকাশনা ও গবেষণার কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।

আবেদন জমা দেওয়ার সময়: অফিস চলাকালে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার অফিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca