• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শীতকালে ঠোঁট ফাটার কারণ ও প্রতিরোধের উপায় বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম ​টেকনাফের সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ রোহিঙ্গা ডাকাত আলম, জসিম ও রিদওয়ানসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই ভারতীয় ভিসা অনলাইনে আবেদন করার নিয়ম (আপডেট) শীতকালে মুখের যত্ন ও ভালো ক্রিম ব্যবহারের নিয়ম সারাদিন রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে শীতকালে সর্দি-কাশি বেশি হয় কেন, প্রতিরোধের উপায় কী?

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আজ শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে।

এর ফলে ওই সোর্সের আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। অর্থাৎ, সুনামগঞ্জের সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ এলাকার গ্রাহকেরা নির্ধারিত ছয় ঘণ্টা বিদ্যুৎ পাবেন না।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca