• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শীতকালে ঠোঁট ফাটার কারণ ও প্রতিরোধের উপায় বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম ​টেকনাফের সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ রোহিঙ্গা ডাকাত আলম, জসিম ও রিদওয়ানসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই ভারতীয় ভিসা অনলাইনে আবেদন করার নিয়ম (আপডেট) শীতকালে মুখের যত্ন ও ভালো ক্রিম ব্যবহারের নিয়ম সারাদিন রিলস দেখেই টাকা আয়ের সুযোগ, আবেদন যেভাবে শীতকালে সর্দি-কাশি বেশি হয় কেন, প্রতিরোধের উপায় কী?

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় আয়োজিত এনসিপির ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একই সভায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, বর্তমান সরকার গণরায়ের সাথে প্রতারণা করে এবং গায়ের জোরে দেশ চালাচ্ছে।

গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আঞ্চলিক সমন্বয় সভায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের সাংগঠনিক অগ্রগতি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নেওয়ায় বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সাথে প্রতারণা করেছেন। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও এভাবে জোরপূর্বক টিকে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি।

তিনি বলেন, সরকারকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাইয়ের সনদকে পূর্ণাঙ্গ বাস্তবে রূপ দিতে হবে।

সভা-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এনসিপির নেতারা জানান, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের সর্বত্র দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এনসিপি।

নেতারা আরও বলেন, পুরোনো ধারার রাজনীতির বাইরে গিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং অধিকার প্রতিষ্ঠাই দলটির রাজনীতির অন্যতম লক্ষ্য।

সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca